|
|
বাংলা সাহিত্যের অমৃতকুম্ভে পত্রিকা এক অপিরহার্য স্থান দখল করে আছে | পেট মোটা বাঁধানো বই-এর একক উপন্যাসের গাম্ভীর্য, ভালো লাগা বা না-লাগা গল্পের সংকলন, একগুচ্ছ সব ভালো নয় কবিতার সংগ্রহ, একঘেয়ে দীর্ঘ ভ্রমণ কাহিনী বা দুর্বোধ্য বিষয়াবলম্বী সাহিত্যের বাইরে পত্রিকা হল এক সব পেয়েছির একক আধার | ঝাঁ চকচকে রঙীন মলাটে আবৃত বাণিজ্যিক পত্রিকার চমকদার জগতে ব্রাত্য, তুলনামূলক বিবর্ণ আবরণে মোড়া, এক ধরনের পত্রিকা সৃষ্টি হয়, যা কিনা পথ চলিতে বই-এর স্টলে প্রায় দুর্লভ | তবুও যদি কখনও হাতে এসে যায়, অবাক হয়ে যেতে হয় তার সাহিত্য কর্ম দেখে, পড়ার পরেও তাকে অবহেলায় হারিয়ে যেতে দিতে কুন্ঠা বোধ হয়, বরং কোন এক গভীর অনুভূতিতে তুলে রাখতে হয় সংগ্রহে | এই ধরণের পত্রিকা, চলতি ইংরেজীতে যা লিট্ল ম্যাগাজিন আর বাংলায় ছোট পত্রিকা, তাই আমাদের এই প্রয়াসের অন্যতম প্রতিপাদ্য |
সৃষ্টিসন্ধান বাংলা ছোট পত্রিকা ও সমসাময়িক শিল্পসাহিত্য সংকলনের একটি প্রয়াস | এই ওয়েবসাইটে রয়েছে প্রায় ৫০০টি লিটিলম্যাগাজিনের
গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস সহ ৩৬০০টি উল্লেখযোগ্য রচনা, সৃষ্টিসন্ধানের ২৭টি সংকলনের ৩শতাধিক রচনা | আলোকচিত্র ও চিত্রকলা বিভাগে
রয়েছে প্রতিশ্রুতিমান শিল্পীদের ১০০০টির ও বেশী কাজ | এছাড়াও রয়েছে ৩০০টি বিভিন্ন ধারার বাংলা গান ও কবিতার সংকলন |
প্রকাশিত হল ৯ম বর্ষের ৩য় সংখ্যা সৃষ্টিসন্ধানের ২৮ তম সংকলন
এই সংখ্যায় লিখেছেন : কবিতা - স্বপন বসু, সুভাষচন্দ্র ঘোষ, শ্রাবন্তী মুখোপাধ্যায়, পার্থসারথি সরকার, দিলীপ বন্দ্যোপাধ্যায় | গল্প - গৌতম মুখোপাধ্যায়, তপতী বাগচী, রমেন্দ্র নারায়ণ দে, ভাস্কর, অরুন্ধতী ভট্টাচার্য | প্রবন্ধ - শেখর সেনগুপ্ত, নিরঞ্জন হালদার, শান্তিসুধা মুখোপাধ্যায় | সঙ্গে প্রদর্শণীর অনেক নতুন ছবি | রয়ছে ভাস্করের নতুন আবৃত্তির সংকলন
সংকলন সিডি - সৃষ্টিসন্ধানের সম্পূর্ণ সংগ্রহটি সংকলিত রয়েছে একটি সিডিতে | এতে রয়েছে বিগত বছর গুলিতে প্রকাশিত সৃষ্টিসন্ধানের যাবতীয় সম্পদ | প্রকাশ করা হয়েছে আরো একটি সংকলন, ভিডিও সিডি আকারে | এতে রয়েছে আলোকচিত্র ও চিত্রকলার সংকলন গুলি, একটি ডুয়াল সিডি প্যাকে |
|
|