|
পার্থ দাশগুপ্ত
১৯৯২-এ সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে স্নাতক স্তরে শিক্ষা, ১৯৯৮ -এ বিশ্বভারতী কলাভবেন স্নাতকোত্তর পাঠ এবং মাঝের বেশ কিছু বছর সেন্ট্রাল গ্লাস ও সিরামিক রিসার্চ ইন্সটিটিউট -এ শিক্ষাগ্রহণই সিরামিকের খুঁটিনাটি এবং সর্বসাধারণের গ্রহনযোগ্যতা সম্পর্কে আগ্রহী করে তোলে পার্থকে। শিল্পীর নিজের কথায় - আমি সিরামিকের ভাস্কর্য গড়ি, সাধারণ তৈজসপত্রের আকার আকৃতির উত্তরণ ঘটানেরা একটা সচেতন প্রয়াসই শুধু নয় একই সঙ্গে সিরামিক যেন চিত্র, এবং নমনীয়তা যেমন যে কোন আকারকেই রূপায়িত করেত পারে তেমনই এর বহিরাবরণকে নানান বর্নে চিত্রিত করা, পোড়ানোর পরে যা স্থায়িত্ব পাবে, এমন সম্ভাবনাও প্রচুর থেকে যায়।
৯ বিহারী মণ্ডল রোড
পোঃ হালতু,
কলকাতা ৭০০০৭৮
|
|