প্রদর্শনী
অখিল চন্দ্র দাশ
জন্ম ১৯৬৮ | ১৯৯১-এ কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতক স্তরের শিক্ষা সম্পূর্ণ | ১৯৯৩ - তে বরেদার এম. এস. বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি লাভ করেন | জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সফল ভাস্কররূপে পরিচিত এবং বহু পুরস্কার ও সম্মানের ধারক অখিল মিশ্রমাধ্যম, টেরা কোটা, কাঠ - ব্রোঞ্চ এবং অন্যান্য যে কোন ভাস্কর্যের মাধ্যমে কাজ করে থাকেন। তাঁর ভাস্কর্যগুলি এক একটি টুকরো অনুভূতির স্বাভাবিক বহিঃপ্রকাশ। কখনো কখনো স্থাপত্যের সূক্ষ কাজগুলি এক নাটকীয় পরিমণ্ডল তৈরী করে যাতে অভিনয় করে চলে চরিত্রটি। কখনো চরিত্রগুলো পৌঁছে যেতে চায় আকাশে। প্রায়শঃ তাঁর সৃষ্ট প্রোটাগোনিস্ট চরিত্রগুলো যেন কোন এক ভুলে যাওয়া প্রাগৈতিহাসিক যুগের।
বম্বে আর্ট সোসাইটি আওয়ার্ড, ললিতকলা রিসার্চ গ্রান্ট আওয়ার্ড, বিবিধ পুরস্কারে ভূষিত ও ভাস্কর্যে ন্যাশনাল স্কলার অখিল বর্তমানে ফ্রি-ল্যান্স শিল্পী হিসাবেই কাজ করে থাকেন।
 
  
Zodiac - Bronze & Wood Captive - Bronze & Wood Strewn with Thorn - Bronze
Beggar - Bronze & Wood Resting - Bronze & Wood Ayudh - Bronze & Wood

Click on the thumbnail to get the actual preview of the art work.