সংগীত
  

ডাঃ শ্রীমতী ঋতা পাল বারুই
কলকাতার সংস্কৃতি পরিমন্ডলের বাইরে আবৃত্তিকে আঁকড়ে যারা বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সচেষ্ট ঋতা তাদেরই একজন। স্ত্রীরোগ ও ধাত্রী বিশেষজ্ঞ চিকিৎসক, তাই পেশাগত কারণে ব্যস্ত, এর ওপর সংসার ও দুষ্টুছেলের আব্দার, এসব মিটিয়ে বাকী সময়টুকু তাঁর আবৃত্তিচর্চার, কবিতার ভিতর দিয়ে নিজেকে চেনার, সময়কেও। আর এই চেনার পথে তার অন্যতম আবিষ্কার কবিতার ‘অব্যয়’ রূপটি। প্রবহমান সময়ের স্রোতে কত কিছুই বিনষ্ট পরিবর্তিত, কিন্তু কবিতার অবয়বে মানুষের জন্য কথামালা অবনশ্বর। সেইসব কথামালার সংকলনে তাঁর প্রথম একক আবৃত্তি অনুষ্ঠান ‘অব্যয় কথামালাঃ প্রবাহিত সময়’ অনুষ্ঠিত হয় (১৪-১১-৯৭, রবীন্দ্রভবন চুঁচুড়া)| সেই অনুষ্ঠানে আবৃত কয়েকটি কবিতা ও দু-একটি অন্য সংযোজন নিয়ে একই শিরোনামে সেই অনুষ্ঠান এই সংকলনের প্রকাশ।


স্বীকারোক্তি - অকিঞ্চৎ কর
স্বদেশ - অমিতাভ দাশগুপ্ত
সেই মেয়ে - সলিল চৌধুরী
কালো বস্তির পাঁচালী - বীরেন্দ্র চট্টোপাধ্যায়

  

Click on the title to listen to the music.