শিলাদিত্য রায়
শিলাদিত্যের জন্ম এক সঙ্গীতরসিক পরিবারে। স্বভাবতঃ সঙ্গীতের প্রতি আকর্ষণ শৈশব থেকেই। কন্ঠ সঙ্গীত ও শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা শুরু নয় বৎসর বয়স থেকেই আঞ্চল খ্যাত উস্তাদের কাছে। পরে শ্যামা সঙ্গীত, ভজন, টপ্পা শিক্ষা স্থানীয় সঙ্গীত শিক্ষকের কাছে। নিকটাত্মীয় বনশ্রী সেনগুপ্তার কাছে আধুনিক এবং অলোক রায়চৌধুরীর কাছে রবীন্দ্রসঙ্গীতের চর্চ্চা। দূরদর্শনিশল্পী শিলাদিত্য বর্তমানে কলকাতা তথা বাংলার বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশন করে থাকেন। শ্যামা সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোক গীতি, আধুনিক থেকে হিন্দি ভজন ও চলচ্চিত্রের গানের জগতে তরুণ শিলাদিত্যের সাবলীল বিচরণ।
অনুষ্ঠান থেকে সংগৃহীত
বাঁশি শুনে আর কাজ নাই
বড়ো বাঁধে
দুরন্ত ঘুর্ণীর
পাগলা হাওয়া